আর্জেন্টিনাকে ভয় নেই উটাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল? আর্জেন্টিনা? স্পেন? ইংল্যান্ড? জার্মানি? ইতালি...না, বিশ্বকাপ জিতবে নাইজেরিয়া!জন উটাকার কথা সত্যি ধরলে, শুধু নাইজেরিয়া নয়; এবার বিশ্বকাপ জিততে পারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, ঘানা, ক্যামেরুন কিংবা আইভরিকোস্ট। এই ছয়টি দেশের মধ্যে অভিন্ন মিল আছে খেয়াল করেছেন নিশ্চয়ই। ছয়টি দেশই আফ্রিকার। বিশ্বকাপের গত ১৮টি আসরে যা হয়নি, এবার সেটাই করে দেখানোর সবচেয়ে বড় সুযোগ বলে মনে করেন পোর্টসমাউথের ফরোয়ার্ড উটাকা। আফ্রিকার কোনো দেশের বিশ্বকাপ জেতার এটাই সুবর্ণ সুযোগ!‘এটাই আফ্রিকার সবচেয়ে বড় সুযোগ বিশ্বকাপ জেতার। আফ্রিকান সমর্থকদের সামনে খেলার সুযোগটার সদ্ব্যবহার করতে চাই আমরা। আমার দৃষ্টিতে এটা আফ্রিকার সবগুলো দেশের জন্য একটা বড় সুবিধা’—বলেছেন উটাকা।নিজে নাইজেরিয়ান বলে ‘সুপার ইগল’দের সম্ভাবনার কথাই বলছেন সবার আগে। তিনবার অংশ নিয়ে এর আগে কখনোই দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি নাইজেরিয়া। শিরোপার স্বপ্ন তাই মনে হতে পারে বাড়াবাড়ি। তবে পোর্টসমাউথের এই ফরোয়ার্ড মনে করেন, সেমিফাইনাল পর্যন্ত যাওয়া খুবই সম্ভব তাঁর দেশের পক্ষে।‘২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আমরা অবশ্যই সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা রাখি। কাজটা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু ঠিকমতো প্রস্তুতি আর নিজেদের ওপর যদি আমরা এই বিশ্বাসটা রাখতে পারি এটা অবশ্যই সম্ভব’—বলেছেন এই ২৮ বছর বয়সী।অনেকেই অবশ্য বলবেন, আগে নাইজেরিয়া গ্রুপ পর্ব পেরিয়ে দেখাক। ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ যে আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া আর গ্রিস। ‘আমরা আর্জেন্টিনা, গ্রিস আর দক্ষিণ কোরিয়াকে সম্মান করি। কিন্তু ওরাও টের পাবে আমাদের হারানো কতটা কঠিন’—জানিয়েছেন নির্ভীক উটাকা।গ্রুপের সবচেয়ে ফেবারিট আর্জেন্টিনাকেই তাক করেছেন তিনি! মেসি-তেভেজ-হিগুয়েইনদের মোটেও পাত্তা দিচ্ছেন না। উটাকার কথা শুনে মনে হচ্ছে তেমনটাই, ‘আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া ভালো করবে বলেই আমার ধারণা। শীর্ষ পর্যায়ে ওদের বিপক্ষে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। ওরা আমাদের চেনা শত্রুই।’২০০২ বিশ্বকাপের উদাহরণ টেনে বলেলেন, ‘জাপান/কোরিয়া বিশ্বকাপে ওদের বিপক্ষে খেলেছিলাম আমরা। মনে আছে, শেষ পর্যন্ত ওরা ১-০ গোলে জিতলেও সেদিন ওদের চেয়ে আমরাই ছিলাম ভালো দল। এই মুহূর্তে আর্জেন্টিনা ভালো দল মানছি। কিন্তু শুধু তারকা থাকাটাই যথেষ্ট নয়। আমরাও কিন্তু কম যাই না। দুটো দলই মুখোমুখি হলে জয়ের লক্ষ্য নিয়েই খেলে। আমার মনে হয়, অনেক নাইজেরীয়কে চমকে দিয়ে এই ম্যাচটা জেতার খুব ভালো সুযোগ আছে আমাদের।’সুযোগের ব্যাপারটা যখন উঠল, উটাকা নিজে শেষ পর্যন্ত ঠাঁই পাবেন তো ২৩ জনের দলে? গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপের দলে ছিলেন না। কিন্তু নিজের ফর্ম ফিরে পেয়েছেন বলেই দাবি উটাকার। এফএ কাপের চতুর্থ রাউন্ডে সান্ডারল্যান্ডের বিপক্ষে জোড়া গোলও করেছেন। ১৫ মে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনাল। ওটাই নিজেকে প্রমাণের শেষ সুযোগ তাঁর জন্য। আর উটাকাও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। ওয়েবসাইট।