আর্জেন্টিনাকেও হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ভারত ইংল্যান্ডকে হারিয়ে দেওয়াতেই সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশাটাও মিলিয়ে গিয়েছিল। প্রথম দুই টুর্নামেন্টে তৃতীয় হওয়া বাংলাদেশ অবশ্য জয় দিয়েই শেষ করল কাবাডির তৃতীয় বিশ্বকাপ। কাল ভারতের আহমেদাবাদে শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ৬৭-২৬ পয়েন্টে হারিয়েছে আরদুজ্জামানরা।

‘এ’ গ্রুপে তৃতীয় হয়েছে পাঁচ ম্যাচের তিনটিতে জয়ী বাংলাদেশ। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া ও ভারত। কাল প্রথম ৫ মিনিটেই ১৪-০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় আর্জেন্টাইনরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ৩৩-১৫ পয়েন্টে।