আর্জেন্টিনার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ম্যাচের আগে ফিফার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে অন্তত একজন ফুটবলারের থাকার নিয়ম। কিন্তু শেষ চার ম্যাচে নিয়মটি মানেনি আর্জেন্টিনা। কোচ আলেসান্দ্রো সাবেলা থাকলেও সংবাদ সম্মেলনে আসেননি কোনো খেলোয়াড়। আর এ জন্য পুরো তিন লাখ ৪০ হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনাকে। ফিফার মিডিয়া অ্যান্ড মার্কেটিং-এর নিয়ম ভঙ্গের কারণেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে এই জরিমানা করা হয়েছে বলে জানায় ফিফা। অবশ্য ফাইনালে ওঠার আনন্দে এই আর্থিক জরিমানা আর্জেন্টিনা দলে কোনো প্রভাব ফেলবে মনে হয় না। ইয়াহু স্পোর্টস।