আর্জেন্টিনার তুলনায় পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনার দাবি, তাদের ফুটবলজ্ঞান বড়জোর পাকিস্তানের সমান। চমকে গেলেন? ম্যারাডোনা সত্যিই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও তাঁর কোচ থাকার কথা ছিল এমনটা দাবি করে ম্যারাডোনা বলছেন, ‘এএফএ আমার সঙ্গে নোংরা চাল চেলেছে। এই বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ থাকার কথা ছিল আমার। কিন্তু এখনকার কর্তাব্যক্তিদের ফুটবলজ্ঞান পাকিস্তানের মতো। আরেকটু স্পষ্ট করে বললে, পাকিস্তানের অনেক কিছুই হয়তো ভালো, কিন্তু আমি ওদের কখনো বিশ্বকাপে খেলতে দেখিনি।’ এএফপি।