আর্জেন্টিনার দুরন্ত সূচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে দুরন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। গঞ্জালো হিগুয়েইনের হ্যাটট্রিকে চিলিকে ৪-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর আরও আছে। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষিক্ত প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেয়েছেন মেসি। অবসান হলো জাতীয় দলের হয়ে গোল করার দীর্ঘ অপেক্ষার। জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচে এ নিয়ে ১৮টি গোল করলেন মেসি।বাছাইপর্বের অভিযান ভালোভাবে শুরু হয়েছে উরুগুয়েরও। মন্টেভিডিওতে অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। একই দিন ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বাছাইপর্বে অংশ নিতে হচ্ছে না ব্রাজিলকে। রয়টার্স।