আর্জেন্টিনার নতুন কোচ আলেসান্দ্রো সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় হতাশাজনক পারফরমেন্সের পর আর্জেন্টিনার কোচের চাকরিটি হারিয়েছেন সার্জিও বাতিস্তা। নতুন কোচ হিসেবে গতকাল আলেসান্দ্রো সাবেলাকে নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।২০০৯ সালে আর্জেন্টাইন ক্লাব এস্টুডিয়ান্টেসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সাবেলা। দায়িত্ব নিয়েই এস্টুডিয়ান্টেসকে এনে দিয়েছিলেন লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা লিবারতাদোরেসের শিরোপা। এ সাফল্যটাই জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে ধারণা করছেন অনেকেই। গতকাল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জোসে লুইস মেইসনার বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নতুন কোচ হিসেবে সাবেলাকেই চূড়ান্ত করা হয়েছে।’১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর গত ১৮ বছরে মোট সাতবার কোচ বদল করেছে দুবারের বিশ্বকাপজয়ীরা। কিন্তু তার পরও সাফল্যের দেখা মেলেনি। এখন সাবেলা আর্জেন্টিনার এই শিরোপা-খরা ঘোচাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট।