আর্জেন্টিনার হার জিতেছে ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। পরশু উদ্বোধনী দিনে ব্রাজিল জিতলেও হেরে গেছে আর্জেন্টিনা। জাতীয় দলের স্ট্রাইকার নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৫-১ গোলে হারিয়েছে চিলিকে। সাত গোল করে সান্তোসের এই স্ট্রাইকার এখনো পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা। ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডরের ১-০ গোলের জয়টি অবশ্যই চমক।কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়েও জিতেছে ১-০ গোলে। দ্বিতীয়পর্বে অংশ নেওয়া ছয় দলের প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠে যাবে এ বছরের শেষ দিকে কলম্বিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। আর তালিকার শীর্ষ দুই দল বোনাস হিসেবে পাবে ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ার টিকিট। আজ ব্রাজিল-কলম্বিয়া, চিলি-আর্জেন্টিনা ও উরুগুয়ে-ইকুয়েডর ম্যাচ। ওয়েবসাইট।