আর্জেন্টিনার হুংকারে নির্ভীক ‘বাঘে’রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-চারটা ভালো কথা শোনার আশায়ই হয়তো প্রশ্নটা করেছিলেন দক্ষিণ কোরীয় সাংবাদিক। অন্য সময় হলে সেই সাংবাদিক মনমতো দরাজ উত্তরও পেতেন। কিন্তু সময়টা প্রতিপক্ষের প্রশংসার জন্য, তা সে সত্যিই হোক কিংবা মিথ্যা, খুব একটা সুবিধার নয়। ‘দক্ষিণ কোরিয়ার কোনো খেলোয়াড়ের খেলা আপনার মনে ধরেছি কি?’ প্রশ্নটার ত্বরিত জবাব এল, ‘মাফ করবেন, আপনাদের তো আর মেসি নেই!’কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আগেই পেলে-প্লাতিনিদের ধুয়েছেন। ডিয়েগো ম্যারাডোনা পুরো সংবাদ সম্মেলনেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। আজ মাঠেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরও আক্রমণাত্মক আর্জেন্টিনাকেই হয়তো দেখবে সবাই। এই আভাস কোচ নিজেই দিয়েছেন, ‘অন্য সময় হলে আপনি যতটুকু সতর্ক হতেন, প্রথম ম্যাচে তার চেয়েও বেশি সতর্ক থাকতে হয়। প্রথম ম্যাচে বেশি গোল পাইনি বলে আমি মোটেও উদ্বিগ্ন নই।’প্রতিপক্ষ প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে। তার পরও দক্ষিণ কোরিয়াকে নিয়েও বেশি মাথা ঘামাতে নারাজ ম্যারাডোনা, ‘হ্যাঁ, ওদের বেশ কজন ভালো খেলোয়াড় আছে। ওরা খুব দ্রুতগতিরও। দল হিসেবেও ওরা দুর্দান্ত। কিন্তু ম্যাচটা আমরাই জিততে যাচ্ছি।’মুখে স্বীকার না করলেও আজ অবশ্য একটা উদ্বেগ সঙ্গী হচ্ছে ম্যারাডোনার। মাঝমাঠে বরাবরের ভরসার নাম হুয়ান ভেরনকে আজ পাচ্ছে না আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হালকা চোট পাওয়া এই মিডফিল্ডারকে আজ খেলিয়ে বড় ঝুঁকি নিতে রাজি নয় তারা। ম্যাক্সি রদ্রিগেজ তাই প্রথম একাদশেই থাকছেন। ‘সেবাকে (ভেরন) বাদ দিয়ে মাঠে নামা আমার জন্য কঠিন। কিন্তু ওকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নই। ওর বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যাক, সেটি আমি চাই না। ওকে আমার দরকার’—বলেছেন কোচ। ভেরন ছাড়া দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই ম্যাচেও আক্রমণভাগে জুটি বাঁধবেন তেভেজ-হিগুয়েইন-মেসি।আগের দিনই সাংবাদিকদের সামনে হাজির হয়ে তেভেজও কিন্তু কথা বলেছেন একই সুরে। কোনো রাখঢাক না রেখেই বলেছেন, আর্জেন্টিনা এবার শিরোপা জিততেই এসেছে, ‘আর্জেন্টিনার জন্য “ভালো বিশ্বকাপের” মানে একটাই, শিরোপা জয়। বাকি যেকোনো কিছুই ব্যর্থতা বলে বিবেচিত হবে। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে উঠলাম, আর খুশি মনে বাড়ি ফিরলাম, সেটি এবার হবে না। ক্লাবের হয়ে যা কিছু জিতেছি আমি তার সবকিছুই দিয়ে দিতে চাই, বিনিময়ে চাই এই একটাই শিরোপা।’আর্জেন্টিনা শিবির থেকে রণডঙ্কা যতই বাজুক, তাতে ঘাবড়ে গেলে তারা আর ‘এশিয়ার বাঘ’ কেন? পাল্টা হুংকার আছে এই তরফেও। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় তারকা পার্ক জি-সুং তো বলেই দিলেন, ‘আমরা আর্জেন্টিনাকে হারাতে চাই।’দক্ষিণ কোরিয়া এমন এক দিনে মাঠে নামছে, ৪৪ বছর আগের যে দিনটায় বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাদের। তারা চাইলে এখান থেকেও প্রেরণা খুঁজতে পারে। কিন্তু মুশকিল হলো, সেবার তাদের প্রথম ম্যাচেই ৯-০ গোলে হেরে যাওয়ার লজ্জা সইতে হয়েছিল! এএফপি, রয়টার্স।আর্জেন্টিনা-দক্ষিণ কোরিয়াঅ্যাঙ্গেল ডি মারিয়া২০০৭ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ অলিম্পিকজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। যুব বিশ্বকাপে ডি মারিয়ার খেলায় মুগ্ধ হয়ে তাঁকে দলে নিয়েছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রেসিডেন্ট। তাঁর ওপর নজর পড়েছে রিয়াল মাদ্রিদেরও। তাঁর ভক্ত তালিকায় আছেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা! গতিশীল কোরিয়ানদের বিপক্ষে আর্জেন্টিনার জবাব হতে পারেন দ্রুতগতির এই উইঙ্গার।পার্ক চু ইয়ংদক্ষিণ কোরিয়ার ‘পার্ক’ বললে সবাই পার্ক জি-সুংকেই বোঝেন। পার্ক আছেন আরও একজন, অধিনায়কের মতো বিখ্যাত না হলেও পার্ক চু ইয়ং দলের মূল স্ট্রাইকার। প্রথম ম্যাচে গোল না পেলেও কাঁপিয়ে দিয়েছিলেন গ্রিক ডিফেন্সকে, ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর স্ট্রাইকার আজ চমকে দিতে চাইবেন আর্জেন্টিনাকেও।