আর্জেন্টিনায় দুই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সুখবরটা পেয়েছেন সার্জিও বাতিস্তা—আর্জেন্টিনার পূর্ণকালীন কোচ হিসেবে থাকছেন তিনিই। তা না থাকলেও ১৭ নভেম্বর দোহাতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তারই দায়িত্বে থাকার কথা ছিল, ভারপ্রাপ্ত কোচ হিসেবে। সেটা হয়নি। পূর্ণকালীন কোচ হিসেবেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। তার আগে গতকাল জানিয়ে দেওয়া হলো এই ম্যাচের জন্য আর্জেন্টিনার ২৫ সদস্যের নাম। অনুমিতভাবেই দলে আছেন লিওনেল মেসি। আছেন তেভেজ, মিলিতো, হিগুয়েইনরাও। চোটের জন্য দলে নেই শুধু ইন্টার মিলান তারকা এস্তেবান ক্যাম্বিয়াসো ও রিয়াল মাদ্রিদের ফার্নান্দো গ্যাগো।ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য এই দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত দুই ফুটবলার। স্পার্তাক মস্কোর সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস পারেজা ও আন্দেরলেচটের মিডফিল্ডার লুকাস বিগিলিয়া।আর্জেন্টিনা দলগোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার। ডিফেন্ডার: মার্টিন ডেমিকেলিস, গ্যাব্রিয়েল মিলিতো, ওয়াল্টার স্যামুয়েল, হ্যাভিয়ের জানেত্তি, নিকোলাস বুরদিসো, গ্যাব্রিয়েল হেইঞ্জ, পাবলো জাবালেতা, নিকোলাস পারেজা। মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, অ্যাঙ্গেল ডি মারিয়া, হোসে সোসা, মারিও বোলাত্তি, আন্দ্রেস ডি’আলেসান্দ্রো, হাভিয়ের পাস্তেরো, লুকাস বিগিলিয়া, নিকোলাস গাইতান। আক্রমণভাগ: গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি, ডিয়েগো মিলিতো, এজেকুইল লাভেজ্জি। রয়টার্স।