আর্থারকে ধুয়ে দিলেন হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অ্যাশেজের আগে আচমকাই বহিষ্কার করা হয়েছিল তাঁকে। এবারের অ্যাশেজের আগেও আলোচনায় সেই মিকি আর্থার। উপলক্ষ ব্র্যাড হাডিন। অ্যাশেজ লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান গা গরম করলেন সাবেক কোচকে একহাত নিয়ে। আর্থারের সময়কে হাডিন বলছেন ‘দম বন্ধ করা’, আর আর্থারের মনকে ‘সংশয়ে ভরা’!
প্রসঙ্গ ধরে এসেছেন অস্ট্রেলিয়ার বর্তমান কোচও। সতীর্থদের মতো হাডিনও উচ্ছ্বসিত ড্যারেন লেম্যানকে নিয়ে, ‘বুফ (লেম্যান) খেলাটা খুব ভালো বোঝে। খেলা নিয়ে কথা বলা উৎসাহিত করে। ওর কাছে ক্রিকেটটাই সবকিছুর আগে। পুরো ক্রিকেট মহল ওকে শ্রদ্ধা করে, মানুষ হিসেবেও দারুণ। দায়িত্বে আসার পর এই বার্তাটা বুফ সবাইকে দিতে পেরেছে যে, ঠিক কোন ধরনের ক্রিকেট সে দলের কাছে চায়।’ মিকি আর্থারের সময় এই জিনিসটা দলের মধ্যে ছিল না বলেই মনে হচ্ছে হাডিনের, ‘মিকির সময় এই ব্যাপারটি যেন হারিয়ে গিয়েছিল। আমার ধারণা, মিকি নিজেই বুঝে উঠতে পারেননি, তিনি কী চান। নিজেই নিশ্চিত ছিলেন না আমাদের কীভাবে এগোনো উচিত। তাঁর মনের সেই অস্থিরতার প্রভাব দেখা গেছে দল নির্বাচনেও। কিন্তু ড্যারেনের কোচিংয়ে আমরা জানি, আমাদের লক্ষ্য কী এবং সেই লক্ষ্য অর্জনের উপায় কী।’ ওয়েবসাইট।