আর্মস্ট্রংয়ের পদক ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক পদক
অলিম্পিক পদক

ট্যুর ডি ফ্রান্সের পদকগুলো কেড়ে নেওয়া হয়েছিল আগেই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অনেক দিন ধরেই ফেরত চাইছিল ল্যান্স আর্মস্ট্রংয়ের অলিম্পিক পদকও। ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ সাইক্লিস্ট অবশেষে ফেরত দিলেন সেই পদকটিও। পরশু নিজের টুইটারে পদক ফেরত দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর সেটা পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির (ইউএসওসি) একজন মুখপাত্র।
ডোপ পাপের অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন আর্মস্ট্রং। কেড়ে নেওয়া হয়েছে তাঁর সাতটি ট্যুর ডি ফ্রান্স ও ২০০০ সালে সিডনি অলিম্পিকে জেতা ব্রোঞ্জটিও। তবে আইওসির অনেক চাওয়ার পরও সিডনি অলিম্পিকে জেতা ব্রোঞ্জ পদকটি ফেরত দিতে দেরি করছিলেন আর্মস্ট্রং। অবশেষে পরশু নিজের টুইটারে পদকের একটি ছবি দিয়ে আর্মস্ট্রং জানালেন সেটি ফেরত পাঠানোর কথা, ‘২০০০ সালের ব্রোঞ্জ পদকটি ইউএসওসির কাছে পাঠানো হয়েছে। খুব শিগগির ওটা সুইজারল্যান্ডে আইওসির কাছে পৌঁছাবে।’ এএফপি।