আর্মস্ট্রংয়ের পাপ স্বীকারের পরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ স্বীকার করে নিলেন ল্যান্স আর্মস্ট্রং। সাইক্লিংয়ের পতিত মহানায়ক অপরাহ উইনফ্রের টেলিভিশন শোতে বললেন, সাইক্লিংয়ে তাঁর যা যা অর্জন, তার সব কটির পেছনেই আছে নিষিদ্ধ ড্রাগের অবদান। সাত সাতটি ট্যুর ডি ফ্রান্স জয়ী সাইক্লিস্ট এও বলেছেন, সে সময়টা এমন ছিল যে প্রতারণা করা ছাড়া সাফল্যের কোনো উপায় ছিল না। পরশু সম্প্রচার করা হয়েছে বহুল প্রতীক্ষিত সেই টিভি অনুষ্ঠানের প্রথম অংশ। এএফপি, রয়টার্স।দোষ স্বীকার করে নিয়েও কারও সহানুভূতি পাচ্ছেন না ক্যানসারজয়ী এই সাইক্লিস্ট। তাঁকে এবার শপথ নিয়েই সবকিছু স্বীকার করতে বলছে যুক্তরাষ্ট্রের ডোপবিরোধী সংস্থা ইউএসএডিএ। গত অক্টোবরে আর্মস্ট্রংকে ডোপপাপী হিসেবে চিহ্নিত করা সংস্থাটির প্রধান ট্র্যাভিস টাইগার্ট এই স্বীকারোক্তিকে ‘সঠিক পথে ছোট্ট এক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, অতীতের ভুল শোধরাতে চাইলে আর্মস্ট্রংকে এটা করতেই হবে। একই আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সিও।