প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভদ্রলোক আর্সেনালের ভক্ত। শুধু ভক্ত বললে ভুল হবে, একেবারে পাঁড় সমর্থক! অলিম্পিকের ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনাজয়ী মো ফারাহ সুযোগ পেলেই ঢুঁ মারেন এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের লোগো নিজের বুটেও লাগিয়েছেন, প্রিয় দলের জয়ের পর টুইটও করেন নিয়মিত। বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ের পর আর্সেনালের খেলার কথা মনে করিয়ে দিয়েছিলেন সাংবাদিকদের। ক্লাবের প্রতি এতটাই ভালোবাসা, নিজের ছেলের নাম পর্যন্ত আর্সেনালের নামে রাখতে চেয়েছিলেন। এই বছরের শুরুতেই জন্ম তাঁর ছেলে হুসাইনের। নবজাতকের নামের মাঝের অংশটা আর্সেনাল রাখতে চেয়েছিলেন। কিন্তু দূরপাল্লার এই অ্যাথলেটের ইচ্ছায় বাদ সেধেছেন স্ত্রী তানিয়া। ছেলের নামে তাই আর্সেনালটা আর জুড়ে দেওয়া হয়নি ফারাহর। মেট্রো।