আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়টা রূপকথার অংশ হয়ে গেছে। স্বাভাবিকভাবে এবার ঘরোয়া লিগেও চেলসির ওপর রয়েছে প্রত্যাশার চাপ। সেই চাপকে যেন অনুপ্রেরণায় রূপ দিয়েই এগোচ্ছে তারা। কাল লন্ডন ডার্বিতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থানটা আরও সংহত করেছে নীল দল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট হলো তাদের। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এভারটন। কাল যারা ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।জিতলেই দ্বিতীয় স্থানে উঠে যেত ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের দল নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে গেছে টটেনহামের কাছে। গত মৌসুমে চেলসি থেকে বরখাস্ত হওয়া আন্দ্রে ভিলাস-বোয়াসের প্রতি সমবেদনা কম দেখাননি ফার্গুসন। কাল সেই ভিলাস-বোয়াসের দলের কাছেই সইতে হলো হারের যন্ত্রণা। ম্যাচ শেষে ভিলাস-বোয়াসের সে কী আনন্দ!ইউনাইটেড হারলেও জিতেছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরো ও এডিন জেকোর গোলে রবার্তো মানচিনির দল ২-১ গোলে হারিয়েছে ফুলহামকে। এই জয়ের পরও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে সিটি। পয়েন্ট সমান ১২ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে ইউনাইটেড। দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে লিভারপুল। নরউইচের মাঠ থেকে অলরেডরা ফিরেছে ৫-২ গোলের জয় নিয়ে।আর্সেনালের মাঠে ২০ মিনিটে তোরেসের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় চেলসি (১-০)। ৪২ মিনিটে অক্সলেইড-চেম্বারলেনের ক্রস থেকে গোল করে গার্নারদের সমতায় ফেরান জেরভিনহো (১-১)। বিরতির পরই আবারও এগিয়ে যায় চেলসি। হুয়ান মাতার ফ্রি-কিক আর্সেনাল ডিফেন্ডার কসিয়েলনির পায়ে লেগে জড়িয়ে যায় জালে (২-১)। ওয়েবসাইট।