আর্সেনাল ম্যানেজার নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের ওপর আজ শুক্রবার তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে উয়েফা। একই সঙ্গে তাঁকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।রয়টার্সের খবরে বলা হয়েছে, এ মাসে এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ থেকে আর্সেনালের বিদায়ী ম্যাচে ম্যাচের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওয়েঙ্গার। আর এ অপরাধেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল উয়েফা।উয়েফার আরোপিত শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করা সুযোগ রয়েছে। তবে এ জন্য তিন দিনের মধ্যে আপিল করতে হবে ওয়েঙ্গারকে।