আর্সেনালই ওয়েঙ্গারের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালেক্স ফার্গুসনের মতো অবশ্যই নয়। তবে ফার্গি যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের, তেমনি অনেকটা আর্সেনালেরও প্রতীক হয়ে উঠেছেন আর্সেন ওয়েঙ্গার। ফরাসি এই কোচ উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে আছেন ১৫ বছরেরও বেশি সময় ধরে। ওয়েঙ্গারের জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে আর্সেনাল। নিজেও আর্সেনালকে বলছেন, ‘ক্লাব অব মাই লাইফ।’ তবে একই সঙ্গে ইঙ্গিতও দিয়েছেন, প্রাণের ক্লাবকে ছেড়েও যেতে পারেন এই মৌসুম শেষে!ওয়েঙ্গার কথাগুলো বলেছেন একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে। আর্সেনালের বাজে পারফরম্যান্সে অবশ্য বেশ কিছুদিন ধরেই তাঁর থাকা না-থাকা নিয়ে গুঞ্জন চলছে। সাক্ষাৎকারটা সেই গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছে। স্বাভাবিকভাবেই হইচই পড়ে গেছে ইংলিশ সংবাদমাধ্যমে। পরশু নরউইচকে ২-১ গোলে হারানোর পর ওয়েঙ্গার ব্যাখ্যা করলেন নিজের বক্তব্য, ‘ওই সাংবাদিক জিজ্ঞেস করেছিল কোনোভাবে আমি এই ক্লাব ছেড়ে যেতে পারি কি না। আমি বলেছি, একটা হতে পারে মৌসুম শেষে যদি দেখি আমি প্রত্যাশানুযায়ী দিতে পারিনি। তাহলেই আমি কেবল বিবেচনা করব। তবে ক্লাবের প্রতি আমি দায়বদ্ধ এবং আমার চুক্তিকে শ্রদ্ধা করি। এই ক্লাবই আমার জীবন এবং এমনই থাকবে—যদি না দেখি আমি যথেষ্ট ভালো করিনি।’‘যথেষ্ট ভালো’ মানে কত ভালো, সেটা অবশ্য নির্দিষ্ট করে বলেননি ওয়েঙ্গার। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ছয়ে আছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে লিগ শেষে শীর্ষ চারে অবশ্যই থাকতে হবে। আর আর্সেনালের মতো ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারাটা হবে অবশ্যই বড় একটা ব্যর্থতা। কিন্তু সেটাকেও মানদণ্ড হিসেবে দেখছেন না ওয়েঙ্গার, ‘ব্যাপারটা এতটা সহজ নয়। যদি জানতে চান সেরা চারে না থাকলে ক্লাব ছাড়ব কি না, আমি সেটা বলতে পারব না।’ ওয়েবসাইট।