আর্সেনালকে ধরে ফেলল সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ভূত মাঝেমধ্যেই তাড়া করে ফেরে রবার্ট গ্রিনকে। কালও যেমন আত্মঘাতী গোল খেয়ে বসলেন ওয়েস্ট হামের ইংলিশ গোলরক্ষক। অবশ্য তাতে ক্ষতিবৃদ্ধি খুব একটা হয়নি। ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলের ব্যবধানেই হেরেছে ওয়েস্ট হাম। সিটির বাকি দুই গোল এসেছে ইয়া তোরে আর অ্যাডাম জনসনের সৌজন্যে।এই জয় দিয়ে সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ধরে ফেলল। দুদলেরই পয়েন্ট এখন ৩২। আর্সেনাল এগিয়ে গোল-ব্যবধানে। ওদিকে নিজেদের দেরিতে হলেও খুঁজে পাওয়া জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও সহজ জয় পেয়েছে। আলটিনটপ, ফিলিপ লাম আর ফ্রাঙ্ক রিবেরির গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে সেন্ট পলিকে। এই জয় দিয়ে বুন্দেসলিগার পাঁচে উঠে এল বায়ার্ন। এএফপি।