আর্সেনালের ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের ওজিল
আর্সেনালের ওজিল

রিয়াল ছেড়ে আর্সেনালে পাড়ি জমানোর পর কালই প্রথম জানা গেল ওজিলের প্রতিক্রিয়া। সেটিও আর্সেনালের ওয়েবসাইটে—
আর্সেনাল কৌশলগত শক্তি এবং আক্রমণাত্মক খেলার কারণে সুপরিচিত। আমার মনে হয় আমি খুব ভালোভাবে এখানে মানিয়ে নেব। এ কারণেই আমি এই ক্লাব পছন্দ করেছি। আমি সে ধরনের খেলোয়াড়, যে গোল তৈরি করে দিতে বেশি পছন্দ করি। আমার অনেক সতীর্থই জানেন যে আমি স্বার্থপর নই। গোল করে এবং করাতে পারলে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দলকে লক্ষ্যে পৌঁছানো আর ইতিবাচক ফুটবল খেলা। প্রিমিয়ার লিগে খেলাটা হবে খুবই আনন্দের, কারণ, সবাই জানে এটা সবচেয়ে শক্তিশালী লিগ। এখানে অনেকগুলো বড় দল।