আর্সেনালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে একটা মৌসুম কাটছে আর্সেনালের। গত আগস্টে প্রিমিয়ার লিগের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮-২ গোলে হেরেছিল গানাররা। ১৮৯৭ সালের পর ওটাই ইংলিশ লিগে ক্লাবটির প্রথম ৮ গোল হজম। পরশু সান সিরোতে এসি মিলানের কাছে ৪ গোল খেয়ে আরেকটি রেকর্ড করেছে আর্সেনাল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে চারবার তিন গোলের ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি। দুই মৌসুম আগে বার্সেলোনার কাছে, ২০০০ সালে শাখতার দোনেৎস্ক ও স্পার্তাক মস্কোর কাছে। অপর হারটিও স্পার্তাক মস্কোর কাছেই ১৯৮২ সালে উয়েফা কাপে ঘরের মাঠে।