আল আমিনের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিমানা গুনলেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন। অভব্য আচরণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১০ উইকেট পাওয়া বোলারকে। ঘটনাটা কালকের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের। অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করার পর ড্রেসিং রুমের পথ দেখিয়ে দিয়েছিলেন—এটি স্পষ্টতই আইসিসি আচরণবিধির ২.১.৪ ধারা ভঙ্গ।
এর আগে জরিমানা গুনেছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানও। পরশু নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের শ্রীলঙ্কান ইনিংসের চতুর্থ ওভারে তিলকরত্নে দিলশানের গ্লাভসে লেগে জমা হয় ব্রেন্ডন ম্যাককালামের হাতে। সেটা আউট বলেই রায় দেন আম্পায়ার আলিম দার। মাঠে নিজের কনুই দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন দিলশান। এতে আইসিসির আচরণবিধি ভঙ্গ হওয়ায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কা ব্যাটসম্যানকে। ওয়েবসাইট।