আল আমিনের জোড়া আঘাত, কাঁপছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ওপেনার সুবাস খাকুরেলকে ফিরিয়ে রেজার উদযাপন। ছবি: এএফপি
নেপালের ওপেনার সুবাস খাকুরেলকে ফিরিয়ে রেজার উদযাপন। ছবি: এএফপি

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে চতুর্থ ওভারে উইকেট এনে দিলেন ফরহাদ রেজা। রেজার বলে ৮ করা নেপালের ওপেনার সুবাস খাকুরেল ধরা পড়েছেন মিড অফে রাজ্জাকের হাতে।
ম্যাচের শুরু থেকেই বোলারদের নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করছেন অধিনায়ক। চতুর্থ ওভারে রেজাকে আনতেই এল ব্রেক থ্রু। ষষ্ঠ ওভার করলেন সাকিব আল হাসান। এরপর সপ্তম ওভারে ফের আল আমিনকে এনেই সাফল্য পেল বাংলাদেশ। আল আমিনের বলে শর্ট কভারে সাকিবের হাতে ক্যাচ উপহার দিয়ে ফিরেছেন আরেক ওপেনার সাগর পুন (১২)। এক বল পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশের এ পেসার ফিরিয়েছেন ১৩ করা জ্ঞানেন্দ্র মাল্লাকেও। ১০ম ওভারে নাসিরকে আক্রমণে এনে চমকে দিয়েছেন মুশফিক। নাসিরের ওভারে মাত্র ১ রান করতে পেরেছেন নেপালের ব্যাটসম্যানরা।     
১০ ওভারে নেপালের সংগ্রহ ৩ উইকেটে ৫৪। রান রেট ৫.৪০। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের রানের চাকা এগোচ্ছে শ্লথগতিতে।