আল মুসাব্বির সাদী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি স্টারের সাবেক সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী আজ শুক্রবার ভোর পাঁচটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।আজ শুক্রবার বাদ জোহর মধুবাগে নিজ বাসভবনে আল মুসাব্বির সাদীর জানাজা অনুষ্ঠিত হবে। তবে তাঁর ভাই আল মুক্তাদির সাদী কানাডা থেকে আসার পর কাল শনিবার তাঁর লাশ দাফন করা হবে।উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত সাবেক এই ক্রীড়া সম্পাদকের চিকিত্সার তহবিল গঠনের জন্য আজ শুক্রবার প্রথম আলোর খেলার পাতায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।