আল মুসাব্বির সাদীর চেহলাম আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের চেহলাম আজ। এ উপলক্ষে বাদ আসর তাঁর লালমাটিয়ার বাসায় (৩/৭ ব্লক-ডি, অ্যাসেট ক্যামেলিয়া) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।পামেলের বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের তাঁর বিদেহী আত্মার জন্য দোয়ায় শরিক হতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ক্রীড়াঙ্গনের সবার প্রিয় পামেল দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২০ মে ভোরে ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।