আল মুসাব্বির সাদীর পাশে অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত ক্রীড়া সাংবাদিক ও বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী (পামেল) আর একা নন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের আহ্বানে সাড়া দিয়ে পামেলের চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন তাঁরা, আসছেন আরও অনেক সুহূদ মানুষ।যাঁরা পামেলের এসে দাঁড়াতে চান, তাঁরা অর্থ সাহায্য পৌঁছে দিতে পারেন এই ব্যাংক হিসাবে: আল মুসাব্বির সাদী, সাউথইস্ট ব্যাংক লি., করপোরেট শাখা, দিলকুশা, ঢাকা। হিসাব নম্বর: ০০৩১-১২১-০০০৮১৩৫২।যাঁরা এগিয়ে এসেছেন রিয়াজউদ্দিন আল মামুন (বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান, ইপিলিয়ন গ্রুপ)—৩ লাখ টাকা। খন্দকার জামিলউদ্দিন আহমেদ (বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা, বিসিবি)—১ লাখ টাকা। হানিফ ভূঁইয়া (মোহামেডান ক্রিকেট কমিটির সদস্য সচিব)—১ লাখ টাকা। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসজেএ)—১ লাখ টাকা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স কমিউনিটি—২৫ হাজার টাকা। এসবি চৌধুরী শিশির (সাবেক ক্রিকেট আম্পায়ার)—১৫ হাজার টাকা।