আল মুসাব্বিরের পাশে সবাই
ক্যানসারে আক্রান্ত ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদীর (পামেল) চিকিৎসায় অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসেছেন আরও অনেক সুহূদ। দেশের ক্রীড়া সাংবাদিক সমাজ তাঁদের প্রতি কৃতজ্ঞ। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আল মুসাব্বির সাদীর চিকিৎসা তহবিলের জন্য এ পর্যন্ত মোট ১১,৪০,০০০ টাকা তোলা হয়েছে।আরও যাঁরা এই মহতী উদ্যোগকে অর্থসাহায্য দিয়ে সমর্থন দিতে চান, তাঁরা অর্থ পাঠাতে পারেন এই ব্যাংক হিসাবে: আল মুসাব্বির সাদী, সাউথইস্ট ব্যাংক লি., করপোরেট শাখা, দিলকুশা, ঢাকা। হিসাব নম্বর: ০০৩১-১২১-০০০৮১৩৫২।আরও যাঁরা এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )—২ লাখ টাকা। মতিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, মালেক স্পিনিং মিল লিমিটেড—১ লাখ টাকা। মাস্ট হেড পিআর—১ লাখ টাকা। এনায়েত হোসেন সিরাজ, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড—৫০ হাজার টাকা। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি—৫০ হাজার টাকা।