প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬, ১, ৬, ২। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট। ১৩৭ রানের পুঁজি নিয়ে লড়তে যা করার দরকার তার সবটাই করলেন আলফনসো টমাস। টি-টোয়েন্টি ক্রিকেটটা এই দক্ষিণ আফ্রিকানের চেয়ে বেশি খেলেছেন মাত্র ছয়জন। ১৬৫ ম্যাচের বিশাল অভিজ্ঞতা এই ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলারের। নিজের প্রথম ওভারেই ফেরালেন চার্লস কভেন্ট্রিকে। ঠিক পরের ওভারেই ভয়ংকর হয়ে ওঠা তামিম ইকবালকে। ঠান্ডা মাথায় শেষ ওভারটাও করলেন। রাজশাহীর দরকার ছিল ১৬, দিলেন মাত্র ২ রান। দুই সতীর্থ সাকলাইন সজীব ও মোশাররফ হোসেনকে পেছনে ফেলে ম্যাচসেরা টমাস।