প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরদুলই ট্রফির গত আসরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিল তারা। ভারতের অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাবের বিপক্ষে টাইব্রেকারে কাটা পড়েছিল আবাহনীর ফাইনাল-স্বপ্ন। কিন্তু এবার ফাইনালে উঠে গেল আবাহনী। এখন তাদের চোখে শিরোপা-স্বপ্ন। কাল সেমিফাইনালে ভারতের আই লিগের দল শিলং লাজংকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। নিষ্ফলা ৯০ মিনিটের পর আবাহনীকে জয় এনে দেয় ১১২ মিনিটে দেওয়া আলফাজের গোল। আগামীকালের ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ নেপালের থ্রি স্টার ক্লাব।নকআউট পর্বের এই টুর্নামেন্টে আবাহনী নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে আসাম রেজিমেন্টাল দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে স্টেট ইলেকট্রিক স্পোর্টস দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশের পেশাদার লিগের চ্যাম্পিয়নরা।