প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলেছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি? ভুলে গিয়ে ববি চার্লটনের কথা শুনুন। তাঁর সাফল্যের মূলমন্ত্র ছিল আলসেমি। কীভাবে? ইংল্যান্ডকে বিশ্বকাপ আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপ-সেরার শিরোপা জেতানো কিংবদন্তি নিজেই ব্যাখ্যা করলেন, ‘২১ বছর পেশাদার ফুটবলে খেলেছি, কখনোই কোনো চোটে পড়তে হয়নি। কারণ আমি ছিলাম কিছুটা অলস।’ চোটে পড়েননি বলে নিয়মিত খেলে গেছেন আর গড়েছেন ইংল্যান্ড ও ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এই কথা শুনে এখন বাকিরা না আবার আলসেমিকে ব্রত করে নেন! তবে সবাই ববি চার্লটন হতে পারবে না, নিশ্চিত। এএফপি।