আলী আকবরই আবাহনীর কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবোদা সান্তানা নামের একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এনেছে পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন আবাহনী। কাল দুপুরে ঢাকায় আসা সান্তানা ওমান লিগে খেলেছেন। ট্রায়ালে তাঁকে পছন্দ হবে বলেই আবাহনীর কর্মকর্তাদের বিশ্বাস। আবাহনী রাশিয়া থেকে দুজন খেলোয়াড় আনছে বলে জানা গেছে। তবে ভিসা সমস্যার কারণে পুরোনো যোদ্ধা ঘানার ইব্রাহিমসহ অন্য আফ্রিকানদের আনতে একটু দেরি হচ্ছে।ওদিকে নতুন মৌসুমে কোচও ঠিক হয়ে গেছে। তিনি আর কেউ নন—গত দুই মৌসুমের ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিই, তাঁর হাত ধরেই গত মৌসুমে বাংলাদেশ লিগের শিরোপা ফিরে পেয়েছে আবাহনী। কয়েক দিনের মধ্যে ঢাকায় এসে তৃতীয় মৌসুমে আকাশি নীলদের দায়িত্ব নেওয়ার কথা আলী আকবরের। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের কথাবার্তা চূড়ান্ত।তার আগে আজ দলবদলের আনুষ্ঠানিকতা সারবে আবাহনী। বেলা তিনটায় তারা বাফুফে ভবনে যাবে।