আলীর চেয়েও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম্ভ নাকি উপচে পড়া আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ? যে যা-ই ভাবুন, ব্রিটিশ বক্সার ফ্লয়েড মেওয়েদারের দাবি, তিনি মোহাম্মদ আলীর চেয়েও ভালো বক্সার! বক্সিংয়ে এখনো অপরাজিত মেওয়েদার। ৪৭টি লড়াইয়ের সব কটিতেই জিতেছেন। রিংয়ে অজেয় থাকার এই সুখানুভূতি নিয়ে মেওয়েদারের উচ্চারণ, ‘আমার মনে হয় আমি বক্সিংয়ে অনেক কিছু করেছি, যেমনটা করেছেন আলী। আমার মতো কারও হয়ে ওঠা, বিশেষ করে এই ৩৮ বছর বয়সেও নিজেকে শাণিত রাখতে পারাটা খুবই কঠিন। আলীর প্রতি অশ্রদ্ধার কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমিই সেরা।’ আলীর চেয়েও ভালো কিনা সেটা সময়ই বলবে, তবে তাঁর সঙ্গে ফিলিপাইনের ম্যানি প্যাকিয়াওয়ের লড়াই নিয়ে প্রচার-প্রচারণা তুঙ্গে। তাতে সাড়াও মিলেছে দারুণ। ৪০ কোটি ডলারের আসন্ন লড়াইটিকে ঘিরে বিশ্বব্যাপী কতটা আগ্রহ, তা এই একটা তথ্যেই যথেষ্ট—দুজনের লড়াইয়ে টিকিট ছাড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যেই শেষ! কালোবাজারে একটি টিকিটের দাম হাঁকা হচ্ছে ১ লাখ ৪১ হাজার ডলার! এএফপি।