আলীর মাথায় রাজমুকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের (ডব্লুবিসি) ৫০তম সম্মেলন শুরু হয়েছে গত পরশু। তবে মেক্সিকোর কানকুনের এই সম্মেলনে এসেছে দারুণ একটি ঘোষণা। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে দেওয়া হয়েছে ‘কিং অব বক্সিং’ উপাধি। মুষ্টিযুদ্ধে তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদই তিনি। আলীকে সম্মানিত করাটাই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। দুরারোগ্য পারকিনসন্স ব্যাধিও রুখতে পারেনি এই গ্রেটকে। নিজেই উপস্থিত হয়ে মাথায় পরেছেন রাজমুকুট। সঙ্গে ছিলেন স্ত্রী লোনি। উপস্থিত ছিলেন ১০০ জনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও। ডব্লুবিসি প্রেসিডেন্ট হোসে সুলাইমান অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন এই সম্মাননার খবর, ‘আলী যা করেছে সেটা আর কেউ করতে পারেননি। এই উপাধিটা হবে সেটার একটা স্বীকৃতিই।’ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। ওয়েবসাইট।