আলোর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি গোল করতে পারলেই ব্রাজিলের রোনালদোকে (১৫) ছাড়িয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন জার্মান স্ট্রাইকার 

মিরোস্লাভ ক্লোসা
মিরোস্লাভ ক্লোসা

ক্লোসার দল জার্মানির সামনেও অনন্য এক রেকর্ডের হাতছানি। পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথম দল হিসেবে বিশ্বকাপে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়বে জার্মানি।

স্কলারি
স্কলারি

কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতার একমাত্র কীর্তি ভিত্তরিও পোজ্জোর। তাঁকে এবার ছুঁয়ে ফেলতে পারেন ব্রাজিলের লুইস ফেলিপে স্কলারি কিংবা স্পেনের ভিসেন্তে দেল বস্ক

দেল বস্ক
দেল বস্ক

ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের ১০ ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখার রেকর্ড ব্রাজিল বিশ্বকাপে ছঁুয়ে ফেলতে পারেন ইকার ক্যাসিয়াস। এর জন্য স্পেনের গোলরক্ষকের দরকার তিন ম্যাচে গোলপোস্ট

ইকার ক্যাসিয়াস
ইকার ক্যাসিয়াস

অক্ষত রাখা

২১ জুন নবাগত বসনিয়াও সঙ্গী হবে বিশ্বকাপের একটি মাইলফলক স্পর্শের৷ নাইজেরিয়ার বিপক্ষে তাদের এদিনের ম্যাচটি যে বিশ্বকাপের ৮০০তম ম্যাচ!

৫০তম হ্যাটট্রিকটি দেখা যেতে পারে ব্রাজিলেই। এর জন্য প্রয়োজন আর ২টি হ্যাটট্রিক