আলো কাড়লেন এঁরাও
সকল কাজের কাজিফেন্সিং, সাঁতার, রাইডিং, দৌড়ের মাঝে শ্যুটিং প্রতিযোগিতা—এই পাঁচটি ইভেন্ট নিয়েই হয় মডার্ন পেন্টাথলন। ঠিক ১০০ বছর আগে স্টকহোম অলিম্পিকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এতে জিততে হলে সকল কাজের কাজি হওয়া ছাড়া উপায় নেই। এবার লন্ডনে মডার্ন পেন্টাথলনের শতবার্ষিকী অলিম্পিকের সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের ডেভিড সুয়োবাদা। ২৭ বছর বয়সী এই সেনা কর্মকর্তার পেছনে থেকে রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে চীনের কাও ঝংরং ও হাঙ্গেরির আদাম মারোসি।প্রতীক্ষার অবসান১৯৬৮ অলিম্পিকের পর জাপানের প্রথম পদকজয়ী সাইয়োশি শিমিজু। ব্যান্টম ওয়েটে তাঁর ব্রোঞ্জ জেতার এক দিন পর জাপানের জন্য আরও বড় কিছু করলেন রায়োতা মুরাতা। ৪৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাপানিদের বক্সিংয়ে অলিম্পিক সোনা জেতালেন তিনি, মিডলওয়েটে। পরশু ব্রাজিলের এসকুইভা ফ্যালকাওকে ১৪-১৩ পয়েন্টে হারিয়েছেন মুরাতা। এর আগে বক্সিংয়ে জাপানিরা সর্বশেষ সোনা জিতেছিল সেই ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে।দুই যুগ পরমার্কিনদের কাছে ২৪ বছর পর গ্রেগ লুগানিসের স্মৃতি ফিরিয়ে আনলেন আরেক ডাইভার ডেভিড বোডাইয়া। চীনের কিউ বোকে পেছনে ফেলে ১০ মিটার প্লাটফর্মের সোনা জিতেছেন এই মার্কিন। একেবারে শেষ ডাইভে আড়াই প্যাঁচের এক ডিগবাজি দিয়েই বাজিমাত করেছেন বোডাইয়া। তাঁর পয়েন্ট ১০২.৬০। বো পেয়েছেন ১০০.৮০ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন স্বাগতিক দেশের টম ডালি। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে প্লাটফর্মে নিজের দ্বিতীয় সোনা জিতেছিলেন লুগানিস। তাইমাজভের হ্যাটট্রিকসোনা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন আর্তুর তাইমাজভ। পরশু উজবেক এই কুস্তিগির জিতেছেন হেভিওয়েট ফ্রি-স্টাইল কুস্তির সোনা। ১২০ কেজি ওজন শ্রেণীর লড়াইয়ে জর্জিয়ার ডাভিত মোজমানাশভিলিকে হারিয়েছেন এথেন্স ও বেইজিংয়েও সোনা জেতা তাইমাজভ। ৩৩ বছর বয়সী উজবেক রুপা জিতেছিলেন ২০০০ সালের সিডনি অলিম্পিকেও। জেতার ক্ষুধাটা কত তীব্র ছিল তাইমাজভের সেটা পরিষ্কার, তাঁর প্রতিক্রিয়ায়, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েই ম্যাটে এসেছিলাম: হয় আমি এখানে জিতব অথবা মারা যাব।’তথ্যসূত্র: এএফপি।