আলো ছড়ালেন রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে এসি মিলান থেকে ফ্ল্যামেঙ্গোতে যোগ দেওয়ার পর গোল করেছেন, নতুন ক্লাবকে জিতিয়েছেন শিরোপাও। কিন্তু ফর্ম দিয়ে সমর্থকদের মন তিনি ভরাতে পারছিলেন না। এ মাসের শুরুতে ব্রাজিলিয়ান কাপ থেকে ফ্ল্যামেঙ্গো বাদ পড়ায় সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে। অবশেষে দায় একটু হলেও মেটালেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।নিজে অসাধারণ এক গোল করেছেন। সতীর্থ ডিয়েগো মরিসিওকে দিয়ে একটি করিয়েছেন। মোট কথা, মাঠে ছিল রোনালদিনহোর দুর্দান্ত উপস্থিতি। রোনালদিনহো-ঝলকে তাঁর ক্লাব ফ্ল্যামেঙ্গো নিজেদের মাঠে পেয়েছে ৪-০ গোলের বিশাল জয়। সমর্থকেরা তো বটেই, মাঠের পারফরম্যান্সে রোনালদিনহো নিজেও সন্তুষ্ট, ‘এটা ছিল দারুণ। অনেক দিন পর গোলে ফেরা, আরেকটি করানো—দুর্দান্ত।’বর্তমান চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স ২-০ গোলে হেরে গেছে দ্বিতীয় সারির দল নিয়ে খেলা সান্তোসের কাছে। গ্রেমিওয়ের বিপক্ষে করিন্থিয়ানস জিতেছে ২-১ গোলে। রয়টার্স।