প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের বিদায়ী ভাষণে এখনো মুগ্ধতায় আচ্ছন্ন অনেকে। শেষ টেস্টে তাঁর ৭৪ রানের ইনিংসটিতে অনেকে খুঁজে পেয়েছেন সেরা সময়ের টেন্ডুলকারকে। তবে অনেকেরই হয়তো মনে নেই টেন্ডুলকারের শেষ ওয়ানডের কথা। ওয়ানডের রাজা শেষ ওয়ানডেটি খেলেছিলেন এই বাংলাদেশেই, ২০১২ এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ৫২। টেন্ডুলকারের কীর্তির মুকুটে তাতে যোগ হয়েছে আরেকটি পালক। ক্যারিয়ারের শেষ টেস্ট ও ওয়ানডে—দুটোতেই পঞ্চাশ ছোঁয়ার কীর্তি আছে আর মাত্র তিনজনের। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ক্লাইভ র্যাডলি শেষ টেস্টে করেছিলেন ৭৭ ও ০, শেষ ওয়ানডেতে ১১৭*। অস্ট্রেলিয়ার জুলিয়েন উইনার শেষ টেস্টে ৯৩ ও ৪, শেষ ওয়ানডেতে ৫০। টেন্ডুলকারের আগে সর্বশেষ ছিলেন নিউজিল্যান্ডের ম্যাথু বেল, শেষ টেস্টে ০ ও ৬৯, শেষ ওয়ানডেতে ৬৬।