প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন দুর্দান্ত সুইং বোলিংয়ে। পরে ব্যাটিংয়েও উন্নতি করেছেন বেশ। তার পরও পেস বোলিংয়ের স্বর্গ পাকিস্তানের বলেই হয়তো অভিষেকে এত সময় লেগে গেল আনোয়ার আলীর। রোববার ওয়ানডে অভিষেকেই অবশ্য ছড়িয়েছেন আলো। দলের দারুণ এক জয়ের নায়ক হয়েছেন অলরাউন্ড পারফরম্যান্সে। ভেঙেছেন ৩০ বছর পুরোনো একটি রেকর্ডও। বল হাতে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ৪৩। ওয়ানডে অভিষেকে নয় নম্বরে নেমে সর্বোচ্চ রান এটিই। আগের রেকর্ডটিও ছিল এক পাকিস্তানির। ১৯৮৩ সালে অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ করেছিলেন লেগ স্পিন গ্রেট আবদুল কাদির। ৩২ করে তিনে বারমুডার লিওনেল ক্যান।