মানাউসের ইংল্যান্ড-ইতালি ম্যাচ নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এই ম্যাচে টুইটারে ঝড়ও উঠেছে প্রচুর। এই ম্যাচের ৯০ মিনিটে মোট টুইটের সংখ্যা ৭২ লাখ। মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে সব আলো নিজের দিকে নিয়ে নিয়েছেন ড্যানিয়েল স্টারিজ। একটি নির্দিষ্ট সময়ে টুইটারে তিনিই ছিলেন ইংল্যান্ড-ইতালি ম্যাচের সবচেয়ে আলোচিত তারকা। তাঁকে নিয়ে মোট টুইট হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬৩৭ বার। এ তালিকায় স্টারিজের পর পরই আছেন ক্লদিও মার্কিসিও (১ লাখ ৯২ হাজার ৬৩৩) এবং মারিও বালোতেল্লি (১ লাখ ৪৮ হাজার ৬৬৪)।
উরুগুয়ে-কোস্টারিকা ম্যাচে কোস্টারিকার জোয়েল ক্যাম্পবেল ছিলেন সবচেয়ে আলোচিত তারকা। তাঁর পরের দুটি অবস্থান কোস্টারিকারই অস্কার দুয়ার্তে ও উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা। ম্যাক্সি অবশ্য আলোচিত ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে লাল কার্ড দেখে।