মানাউসের ইংল্যান্ড-ইতালি ম্যাচ নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এই ম্যাচে টুইটারে ঝড়ও উঠেছে প্রচুর। এই ম্যাচের ৯০ মিনিটে মোট টুইটের সংখ্যা ৭২ লাখ। মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে সব আলো নিজের দিকে নিয়ে নিয়েছেন ড্যানিয়েল স্টারিজ। একটি নির্দিষ্ট সময়ে টুইটারে তিনিই ছিলেন ইংল্যান্ড-ইতালি ম্যাচের সবচেয়ে আলোচিত তারকা। তাঁকে নিয়ে মোট টুইট হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬৩৭ বার। এই তালিকায় স্টারিজের পরপরই আছেন ক্লদিও মার্কিসিও (১ লাখ ৯২ হাজার ৬৩৩) এবং মারিও বালোতেল্লি (১ লাখ ৪৮ হাজার ৬৬৪)।
উরুগুয়ে-কোস্টারিকা ম্যাচে জোয়েল ক্যাম্বলে ছিলেন সবচেয়ে আলোচিত তারকা কোস্টারিকার জোয়েল ক্যাম্পবেল। তাঁর পরের দুটো অবস্থান কোস্টারিকারই অস্কার দুয়ার্তে ও উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা। ম্যাক্সি অবশ্য আলোচিত ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে লাল কার্ড দেখে।
“ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট
টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে
প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য
বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই
চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের
কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী
হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো।“