আলোনসোর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাবি আলোনসোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ। গত ২৯ এপ্রিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে হলুদ কার্ড পেয়েছেন আলোনসো। এবারের চ্যাম্পিয়নস লিগে এটা তাঁর তৃতীয় হলুদ কার্ড। ফলে ২৪ মে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিসবনের ফাইনালে খেলতে পারবেন না আলোনসো। বদলি হিসেবে ইয়ারামেন্দি তো আছেনই, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন স্যামি খেদিরাও। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ‘আমরা এই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করব।’ রিয়ালের আবেদনে সাড়া দিয়ে হলুদ কার্ড প্রত্যাহার করলে ফাইনালে খেলতে পারবেন আলোনসো। ওয়েবসাইট।