প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন পর ফাইনাল। অথচ গুয়াংজু এভারগ্রান্দে মাঠে গিয়ে দেখল পর্যাপ্ত আলো নেই। অন্ধকারে তো আর ফুটবল অনুশীলন করা যায় না! তাই খেপেটেপে গুয়াংজু কোচ মার্সেলো লিপ্পি দল নিয়ে ফিরে গেলেন হোটেলে। শেষ পর্যন্ত হোটেলের ভেতরেই রুদ্ধদ্বার অনুশীলন করালেন। কিন্তু উপলক্ষটা যখন এএফসি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, তখন এমন বিপত্তি মেজাজ গরম করে দেয়। বিখ্যাত ইতালিয়ান কোচের উষ্মা, ‘আমার ৩০ বছরের ক্যারিয়ারে কখনো এমনটা দেখিনি।’ এতসব কাণ্ড হয়েছে সিউলে। তবে অব্যবস্থাপনার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই এফসি সিউল দাবি করেছে, তারা নিজেদের সাধ্যমতোই চেষ্টা করেছে। আজই সেখানে স্বাগতিকদের সঙ্গে প্রথম লেগের ম্যাচটা খেলবে চীনের ক্লাব গুয়াংজু। এএফপি।