আশরাফুল বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পাননি। মোহাম্মদ আশরাফুল এবার বাদ পড়লেন বাংলাদেশের সীমিত ওভারের দল থেকেও।আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আশরাফুল ছাড়াও ঘোষিত দলে জায়গা হয়নি শুভাগত হোম ও মোহাম্মদ সোহরাওয়ার্দীর। তবে কপাল খুলেছে ফরহাদ রেজার। ২০০৮ সালের পর নির্বাচকেরা দলে ফিরিয়ে এনেছেন এই অলরাউন্ডারকে।কাল শনিবার ঢাকায় আসবে পাকিস্তান। সফর শুরু হবে ২৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, নাজমুল হোসেন, রুবেল হোসেন, ইলিয়াস সানি, ফরহাদ রেজা ও শাহরিয়ার নাফিস।