আশরাফুলদের কাজটা সহজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-চীন এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল দেখছিলেন জাভেদ মিয়াঁদাদ। চীনের ক্রিকেটে সহযোগিতার হাত বাড়ানো পাকিস্তানের সাবেক তারকা ম্যাচের ফাঁকে ফাঁকে প্রশংসা গেমসেও ভালো করবে।’শুভাকাঙ্ক্ষী হিসেবে মিয়াঁদাদের এই শুভকামনা। এশিয়াডে আসা গোটা বাংলাদেশ শিবিরও সেটাই করছে। ভারত ও শ্রীলঙ্কা না থাকায় বাংলাদেশের মেয়েদের সামনে বড় সুযোগ ছিল এশিয়াডে দেশকে সোনা এনে দেওয়ার। কিন্তু পার্ল নদীতে সে স্বপ্ন ডুবিয়ে দিয়ে দেশে ফিরে গেছেন সালমা খাতুনরা। ফাইনালে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার! সেই হতাশা মুছে দেওয়ার মিশন আজ শুরু করছেন মোহাম্মদ আশরাফুলরা।কোয়ার্টার ফাইনাল লড়াই শুরু হয়েছে কাল। গ্রুপ পর্বে চীনকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। আজ বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ। বাংলাদেশের সহজেই সেমিফাইনালে উঠে যাওয়ার কথা। তবে এই ম্যাচ নয়, বাংলাদেশের ভাবনায় সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনালে উঠলে পাকিস্তানও।বাংলাদেশের সোনা জয়ের পথে এই দুটি দলই বাধা। কাল অনুশীলন শেষে ‘পাকিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে ভাবছি না’ বললেও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মনে একটা শঙ্কা কিন্তু আছেই, ‘ওরা তো অনেক ভালো দল। আগাম কিছু বলা যায় না।’কিন্তু মালয়েশিয়াকে নিয়ে সংশয় থাকার কথা নয়। হ্যাঁ, আশরাফুল এই জায়গায়টায় আর সবার মতোই, ‘প্রতিপক্ষ মালয়েশিয়া বলে চাপ নেই। ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই আমাদের। সেরা নয়, স্বাভাবিক খেলা খেলতে পারলেই জেতা সম্ভব।’এর একটু আগে মাঠের এক পাশে বসে মালদ্বীপ-নেপাল ম্যাচ দেখছিলেন সৈয়দ আশরাফুল হক ও আমিনুল ইসলাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের মুখে বাংলাদেশের জন্য সকর্তবার্তাই শোনা গেল। দুজনই বললেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তবে ভালো ক্রিকেট খেলতে হবে।’আমিনুলের মুখে আফগানিস্তানের নামই বেশি শোনা গেল, আফগানিস্তান খুব ভালো দল। গত বিশ্বকাপের দলটাই নিয়ে এসেছে। ওরা থাকায় লড়াটাই পুরোপুরি উন্মুক্ত। যে কেউ জিততে পারে।’ সৈয়দ আশরাফুল হকের সতর্কবার্তা, ‘আগেই বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। মেয়েদের বিভাগেই সুযোগটা বেশি ছিল। দেখা যাক, ছেলেরা কত দূর কী করতে পারে।’আশরাফুল অবশ্য তাঁর দল নিয়ে বেশ আশাবাদী, ‘আমাদের দল নির্বাচন ভালো হয়েছে। অনুশীলন ম্যাচ খেলতে না পারলেও ক্রিকেটাররা সবাই ম্যাচে ছিল। আমরা সবাই আত্মবিশ্বাসী’। তবে একটা ঘাটতিও দেখছেন অধিনায়ক, ‘উইকেট তৈরি না থাকায় এখানে এসে ভালোভাবে অনুশীলন করা যায়নি।’১৯৮৬ আইসিসি ট্রফিতে বাংলাদেশ এই মালয়েশিয়ার কাছেই হারলেও সেই দিন আর নেই। প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া এখন আর বাংলাদেশের যোগ্য প্রতিদ্বন্দ্বী নয়। পাকিস্তানি সাংবাদিক মীর জাবেদ তাই বাংলাদেশকে সেমিফাইনালে তুলে দিলেন কালই, ‘ক্রিকেটে একটাই অঘটন হয়েছে ১৯৯২ সালে। পাকিস্তানের বিশ্বকাপ জয় ছিল ক্রিকেটের সেরা অঘটন। আর তেমন অঘটন হবে না। বাংলাদেশ সহজেই জিতবে।’টুর্নামেন্টটা একরকম তারাবিহীনই। কেউই তাদের মূল দল পাঠায়নি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখও তেমন নেই। বাংলাদেশের আশরাফুল বাদে শ্রীলঙ্কার জিহান মুবারক যা একটু পরিচিত। দু-তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন খালিদ লতিফ পাকিস্তান দলের অধিনায়ক। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের ৬-৭ জন আছেন। আবদুল কাদির-তনয় ওসমান কাদিরের নামটা উল্লেখ করার মতো।তবে মাঠের বাইরে এখানে তারকার অভাব নেই। পাকিস্তান দলের কোচ সাদিক মোহাম্মদ, আফগানিস্তানের কোচ রশিদ লতিফ, নেপালের রয় ডায়াস, মালদ্বীপের ব্রেন্ডন কুরুপ্পু—বাংলাদেশের সারোয়ার ইমরানের লড়াইটা এঁদের সঙ্গেই।খালিদ লতিফের সেঞ্চুরি: এশিয়ান গেমস ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করলেন পাকিস্তানের অধিনায়ক খালিদ লতিফ। কাল স্বাগতিক চীনের বিপক্ষে মাত্র ৬৯ বলে তাঁর অপরাজিত ১০৩ রানের সৌজন্যে ১ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৩ রান করে পাকিস্তান দল। জবাবে ৯ উইকেট হারিয়ে চীন করে মাত্র ৫৫ রান।