আশরাফুলের ওপর চড়াও, নিষিদ্ধ তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় ওল্ড ডিওএইচএসের মোহাম্মদ আশরাফুলের ওপর চড়াও হওয়ায় প্রিমিয়ার ক্রিকেট লিগের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না ভিক্টোরিয়ার তামিম ইকবাল। খেলার মাঠে শৃঙ্খলাভঙ্গের অপরাধে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করাসহ তামিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ম্যাচ রেফারি জিয়াউল হক। তামিমের মতো এক ম্যাচের নিষিদ্ধ হয়েছেন তাঁর ক্লাব ভিক্টোরিয়া ক্রিকেট কমিটির সভাপতি লুত্ফর রহমান।ঘটনার সূত্রপাত আজ ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়ার ম্যাচ চলার সময়। ওল্ড ডিওএইচএসের ক্রিকেটার ফয়সাল হোসেনের এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি করেন সতীর্থরা। এ সময় ভিক্টোরিয়ার তাঁবু থেকে লুত্ফর রহমান তাঁদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন। আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজরে আনলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম। একপর্যায়ে আশরাফুলের দিকে তেড়ে যান তামিম। আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে।