আশরাফুলের জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচকদের সমালোচনা করে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ায় শাস্তি পেতে হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে। বোর্ড সূত্রে জানা গেছে, আচরণবিধি ভাঙার দায়ে মূলত আর্থিক জরিমানাই করা হবে তাঁকে। জরিমার অঙ্কটা হতে পারে ২-৩ লাখ টাকা।বিসিবির শৃঙ্খলা কমিটি কাল সন্ধ্যায় শুনানিতে ডেকেছিল আশরাফুলকে। বিসিবি অফিসের শুনানিতে আশরাফুল ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ ও শৃঙ্খলা কমিটির প্রধান বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। কাল রাতে টেলিফোনে আশরাফুলকে শুনানিতে ডাকার কথা স্বীকার করে প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা আশরাফুলের বক্তব্য শুনেছি। সে তার ভুল স্বীকার করেছে। শৃঙ্খলা কমিটি এখন অপরাধের গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবে।’