আশরাফুলের সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচ ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র হয়েছে শ্রীলঙ্কার উদীয়মান একাদশের বিপক্ষে বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। কোনো দলকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি। শ্রীলঙ্কার দলটি প্রথম ইনিংসে ৪১০ রান করে অলআউট হওয়ার পর বাংলাদেশের সংগ্রহ ৪৭৯। ম্যাচের দ্বিতীয় দিনটি অবশ্য খেয়ে দেয় শ্রীলঙ্কার বিখ্যাত বৃষ্টি। বৃষ্টির আশঙ্কায় বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি নিয়ে সন্দেহ ছিল। কিন্তু আজ তৃতীয় দিনে সেই শঙ্কা ধুয়ে-মুছে গেছে। দারুণ এক সেঞ্চুরি করে শাহরিয়ার নাফীসের জায়গায় দলে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া আশরাফুল নির্বাচকদের একটা জবাবও দিয়ে দিয়েছেন। মমিনুল হকও খেলেছেন দুর্দান্ত। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই তরুণ বাম হাতি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ১৭৮ রান এনে দেন আশরাফুল ও মমিনুল। অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৮১ রান। মাহমুদউল্লাহর সংগ্রহ ৫৬ রান। ৫২ বলে ব্যক্তিগত ৮২ রানে অপরাজিত থাকেন সোহাগ গাজী। উদ্বোধনী দুই ব্যাটসম্যান অবশ্য নিজেদের মেলে ধরতে পারেননি। জহুরুল ইসলামের সংগ্রহ ২৯ রান, আর এনামুল হকের ৬।আশরাফুলের সেঞ্চুরি বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। কারণ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দলেই ছিলেন না তিনি। এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও নেওয়া হয়নি তাঁকে। অবশেষে আশরাফুল ডাক পান শাহরিয়ার নাফীস চোটগ্রস্ত হয়ে শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। নির্বাচকদের ‘জবাব’ দিয়ে আশরাফুল এখন টেস্টে কেমন পারফরম্যান্স করবেন—সেটাই এখন দেখার বিষয়।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা উদীয়মান একাদশ প্রথম ইনিংস: ৪১০ভিতানাগে ১৬৮*, প্রিয়াঞ্জন ৮৩, অ্যাশেন ২৯সোহাগ ৫/১০৪, সানি ৩/৭৪বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৭৯আশরাফুল ১০২, মমিনুল ৯৯, সোহাগ ৮২*, মুশফিকুর ৮১অ্যাশেন ৩/৭, লাহিরু ২/৫৯ফল: তিন দিনের ম্যাচ ড্র।