আশরাফুলের সেঞ্চুরিতে ‘এ’ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছন্দে থাকা আশরাফুল কতটা ভয়ংকর, তা অনেক বড় বড় বোলারেরই জানা। কাল ইস্ট লন্ডনে সেটা নতুন করে জানলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বোলাররা। ৮৯ বলে সেঞ্চুরি করা আশরাফুলের ইনিংসটিতে টানা ছয়টি চারও আছে। ২৩ ও ২৪তম ওভারে ফারহান বেহারদিন ও কেশব মহারাজের বলে টানা চারগুলো মারেন আশরাফুল। তাঁর সেঞ্চুরি (১১৮) ও জুনায়েদের (৬০) ফিফটিতে ৩৯ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে বেঁধে ফেলে ২২৬ রানে। অধিনায়ক জ্যাক রুডলফ ও লুটস বসম্যানের ৪৭ রানের উদ্বোধনী জুটির পরও ২১তম ওভারে তাদের রান হয়ে যায় ৬ উইকেটে ৭৩। ডিন এলগারের সঙ্গে অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারের ১২১ রানের জুটিতে দারুণভাবে ম্যাচে ফেরে স্বাগতিকেরা। ৯৯ বলে ৭৬ করেছেন এলগার, সমান বলে অপরাজিত ৭৯ ফিল্যান্ডারের। ১০ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন আশরাফুল, ২টি ইলিয়াস সানি। ওয়েবসাইট।