আশরাফুলের হ্যাটট্রিক
১৩ রান করে সানজামুলের বলে এলবিডব্লু। কোথায় একটু জেদটেদ দেখাবেন তা না, শ্রীলঙ্কা সফরের ২৫ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়ার কোনো জবাবই দিতে পারলেন না প্রথম সুযোগে।বিসিএল ফাইনালের প্রথম দিনে অমন অন্ধকারে হারিয়ে গেলেও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব আলো যেন মোহাম্মদ আশরাফুলের ওপর! মাত্র ১ ওভার বল করার সুযোগ পেয়েই মাটি করে দিলেন বিসিবি উত্তরাঞ্চলের লিড নেওয়ার স্বপ্ন। ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক, উল্লাসে দুই হাত আর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সেই বিখ্যাত দৌড়ে আশরাফুল চলে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকেই। ফিরে আসতে হলো আরেকটা উইকেট বাকি থাকায়। অবশ্য পরের ওভারের প্রথম বলেই সানজামুলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে উত্তরাঞ্চলের ইনিংস শেষ করে দেন বাঁহাতি স্পিনার মোশাররফ। আগের দিন মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৭৭ রানে। কাল ৬ উইকেটে ২৭৪ থেকে লিড নিতে নিতেও উত্তরাঞ্চল অলআউট ৩ রান আগেই। দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি মধ্যাঞ্চলেরও। দিন শেষে ২ উইকেটে ৫৯ রান।১ ওভারে ৪ রানে ৩ উইকেট। গোলাপি বলে আর যা-ই হোক, আশরাফুলের অফ স্পিন দারুণ সফল। সফল আরেকটা দিক দিয়েও। ফ্লাডলাইটের আলোয় বসেও যখন ম্যাড়মেড়ে ক্রিকেটের পার্শ্বপ্রতিক্রিয়ায় গ্যালারির হাতেগোনা দর্শকেরা ঝিমিয়ে পড়ছিল, আশরাফুলের হ্যাটট্রিক খেলায় প্রাণ আনল। বিসিএল এবারই প্রথম হচ্ছে এবং আশরাফুলের হ্যাটট্রিকটা তাতে প্রথম। তবে বাংলাদেশের প্রধান প্রথম শ্রেণীর ক্রিকেট জাতীয় লিগে হ্যাটট্রিক আছে আটটি। ব্যাটিং-ব্যর্থতার পরও এই হ্যাটট্রিক আশরাফুলকে দিচ্ছে নতুন আত্মবিশ্বাস, ‘যদি আমি কিছুই না করতাম, এখন পর্যন্ত জিরো থাকতাম। বোলিংয়ে সফল্য পাওয়ায় আমার জন্য ভালো হয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। কাল (আজ) সুযোগ পেলে ভালো ব্যাটিংয়ের চেষ্টা করব।’উত্তরাঞ্চলের রান তখন ৬ উইকেটে ২৭৪। লিড নেওয়াটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু সেটার জন্য বাকি চারটা রান আর পাওয়া হলো না আশরাফুলের কারণে। অধিনায়ক মোশাররফের কাছে পুরোনো বলে বল করতে চেয়েও পেলেন ৭২তম ওভারে নতুন বল নেওয়ার ৬ ওভার পর, ইনিংসের ৭৯তম ওভারে। চতুর্থ বলে পুল করতে গিয়ে ফরহাদ রেজা মিড উইকেটে ক্যাচ মেহরাব জুনিয়রের হাতে। পরের বলে এলবিডব্লু সাজিদুল। এসব ক্ষেত্রে যা হয়, শেষ বলে সাকলাইন সজীবকে ঘিরে ধরলেন মধ্যাঞ্চলের ফিল্ডাররা। আশরাফুলের আত্মবিশ্বাসের পারদও উঠে গেল অনেক ওপরে, ‘প্রথম দুটি উইকেটে একটু জোরের ওপর বল করেছি। যেটা চেয়েছি একদমই সেটা হয়েছে। শেষ বলে ইচ্ছা ছিল বলটা আস্তে ফেলব, যেন টার্ন করে। সেটাই দিয়েছি, টার্ন পেয়েছি, ব্যাটেও লেগেছে। সবকিছু আমার পক্ষে ছিল।’ আশরাফুলকে হ্যাটট্রিকের উৎসবে মাতিয়ে কটবিহাইন্ড হয়ে ফিরে গেলেন সাকলাইন।আশরাফুলের হ্যাটট্রিক আচমকাই শেষ করে দিল উত্তরাঞ্চলের ইনিংস। তবে তার আগ পর্যন্তও যে এই ইনিংসে খুব বড় কিছু হচ্ছিল, তা নয়। পুরো ইনিংসে সর্বোচ্চ জুটি বলতে চতুর্থ উইকেটে জহুরুল-নাসিরের ৪৯ রান। ৪৭ করে আউট হয়ে গেলেও জহুরুলের ব্যাটিংয়েই দীর্ঘ পরিসরের ক্রিকেটের যা মেজাজ দেখা গেল। নাসির ৭৪ করেছেন ৮৮ বলে। আটটি বাউন্ডারি তো আছেই, আছে চারটা ছক্কাও। তিনটাই ইলিয়াস সানির বলে, অন্যটা মোশাররফের বলে।প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের বোলারদের হ্যাটট্রিকঅলক কাপালি বাংলাদেশ-পাকিস্তান পেশোয়ার ২০০৩-০৪ টেস্টওয়াসকুরনি চট্টগ্রাম-রাজশাহী চট্টগ্রাম ২০০৪-০৫ জাতীয় লিগডলার মাহমুদ খুলনা-রাজশাহী খুলনা ২০০৭-০৮ জাতীয় লিগইলিয়াস সানি ঢাকা-সিলেট সিলেট ২০০৮-০৯ জাতীয় লিগইলিয়াস সানি চট্টগ্রাম-রাজশাহী বগুড়া ২০০৯-১০ জাতীয় লিগমোহাম্মদ শরীফ ঢাকা-বরিশাল বরিশাল ২০১১-১২ জাতীয় লিগনূর হোসেন চট্টগ্রাম-রংপুর বগুড়া ২০১১-১২ জাতীয় লিগসোহাগ গাজী বরিশাল-খুলনা খুলনা ২০১২-১৩ জাতীয় লিগইয়াসিন আরাফাত চট্টগ্রাম-বরিশাল সিলেট ২০১২-১৩ জাতীয় লিগমোহাম্মদ আশরাফুল মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল মিরপুর ২০১২-১৩ বিসিএল