আশা ছেড়ে দিয়েছে পিসিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে স্পষ্ট করেই, এখনই পাকিস্তান সফর নয়। আশায় বুক বেঁধে আর কী হবে! খুব শিগগির দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার আশা ছেড়েই দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।‘সার্বিক বাস্তবতায় আমাদের আর কোনো চাওয়া নেই। ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের আগে আমরা শ্রীলঙ্কাকে প্রভাবিত করেছিলাম। লঙ্কানদের মনোভাব থেকেও বোঝা যাচ্ছিল, কয়েক ম্যাচের জন্য পাকিস্তানে আসতে আপত্তি নেই ওদের। কিন্তু সব পরিকল্পনাই এখন ভেস্তে গেছে’—পিটিআইকে বলেছেন পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা।শ্রীলঙ্কা না হয় আসতে অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু অন্যদের কী অবস্থা? ওই কর্মকর্তা বলেন, গত কয়েক সপ্তাহে অনেকেরই মনোভাব পরিবর্তিত হয়েছিল। কিন্তু এখন পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে অনেক বোর্ডেরই সংশয় রয়েছে।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ওয়েবসাইট।