আশা জাগিয়ে রাখল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর ছিল হলুদ কার্ডের নিষেধাজ্ঞা। ক্যারিয়ারে প্রথমবারের মতো নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের অনুপস্থিতিতেও গতকাল শনিবার জয় হাতছাড়া হয়নি বার্সেলোনার।ঘরের মাঠে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের সুবাদে স্প্যানিশ লা লিগা শিরোপার আশা জাগিয়ে রাখল বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো অবশ্য ৭ পয়েন্ট পিছিয়ে পেপ গার্দিওলার দল।প্রথমার্ধের এক মিনিট আগে বার্সাকে প্রথম গোল এনে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জেরার্ড পিকেকে রেফারি লাল কার্ড দেখানোয় বেশ অস্বস্তিতেই পড়ে যায় বার্সা। খেলার ৪৯ মিনিটে ডেভিড বারালের গোলে ম্যাচে সমতা আনে গিজন।১০ জনের দলে পরিণত হওয়ার পরও কোনো অঘটন অবশ্য ঘটেনি। খেলার ৭৯ মিনিটে গোল করেন কেইটা। এর আট মিনিট পর বার্সাকে আরেকটি গোল উপহার দেন জাভি হার্নান্দেজ।ম্যাচ শেষে কেইটার প্রতিক্রিয়া, ‘কী হচ্ছে, বুঝতে পারছিলাম না। সবচেয়ে বড় কথা, আমরা ৩-১ গোলে জিতেছি। মেসি থাকলে জয় পাওয়াটা আরও সহজ হতো।’ রয়টার্স।