আশা-দুরাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলো জাবালেতা সম্ভবত পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষ। নইলে কীভাবে বলতে পারেন, ‘আমি ওকে সিটিতে আসার জন্য রাজি করাতে পারি!’ ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার বলছিলেন স্বদেশি লিওনেল মেসির কথা। দুজনের দোস্তি অনেক আগে থেকেই। জাবালেতার দাবি, ম্যানচেস্টার শহর ঘুরিয়ে দেখালে আর পেট পুরে মাছ ভাজা আর চিপস খাওয়ালেই নাকি মেসি রাজি হয়ে যাবেন সিটিতে যোগ দিতে! শুনলে ডেভিড ময়েস হয়তো লাফ দেবেন। ম্যানচেস্টার ঘুরিয়ে দেখানোর লোক কি শুধু সিটিতে? ইউনাইটেডে নেই বুঝি! ওয়েবসাইট।